রমজান মাসের ক্যলেন্ডার ২০২৬ - সাহরি ও ইফতারে সময়সূচী
রমজান মাসের ক্যালেন্ডার ২০২৬ – সাহরি ও ইফতারের সময়সূচী আপনাকে রোজা পালনে
সুবিধা দেবে। সঠিক সময়ে সাহরি ও ইফতার করা গুরুত্বপূর্ণ, এবং এই ক্যালেন্ডারের
মাধ্যমে আপনি সহজেই প্রতিদিনের সময় জানতে পারবেন।
আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করবো সাহরি ও ইফতারের সময়সূচী নিয়ে। তাহলে চলুন
রমজান মাসের ক্যালেন্ডার ২০২৬ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পেজ সূচিপত্রঃ রমজান মাসের ক্যলেন্ডার ২০২৬ - সাহরি ও ইফতারে সময়সূচী
- রমজান মাসের ক্যলেন্ডার ২০২৬ - সাহরি ও ইফতারে সময়সূচী
- ঢাকার সময়ের সাথে বিভিন্ন জেলার সময়ের পার্থক্য
- 2026 সালের রমজান কত তারিখ থেকে শুরু হবে
- লাইলাতুল কদর সম্ভাব্য তারিখ সূমহ্ ২০২৬
- রমজান শেষে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
- রমজান মাসে বেশি আমল করার জন্য যেভাবে পরিকল্পনা করবেন
- রমজান মাসের ক্যালেন্ডার কেন গুরুত্বপূর্ণ
- মুসাফিরের জন্য রোজার রাখার নিয়ম
- শেষ কথাঃ রমজান মাসের ক্যলেন্ডার ২০২৬ - সাহরি ও ইফতারে সময়সূচী
রমজান মাসের ক্যলেন্ডার ২০২৬ - সাহরি ও ইফতারে সময়সূচী
রমজান মাসের ক্যালেন্ডার ২০২৬ - সাহরি ও ইফতার সময়সূচী যার মাধ্যমে আপনি
আমি রোজা রাখার সঠিক সময় জানাতে পারি। এই ক্যালেন্ডারের মাধ্যমে আপনি সহজেই
প্রতিদিনের সাহরি ও ইফতার করার সময় দেখতে পারবেন, যার মাধ্যমে রোজা রাখার
ক্ষেত্রে আপনি নির্ভুল সময় অনুসরণ করতে পারবেন। ২০২৬ সালের সাহরি ও ইফতার
সময়সূচী নিম্নে দেওয়া হলো:
সাহরী-ইফতারের সময়সূচি
ঢাকা জেলা
পবিত্র মাহে রমযান ১৪৪৭ হিজরী, ২০২৬ খ্রিষ্টাব্দ
| রমযান | তারিখ | বার | সাহরীর শেষ সময় | ফজরের আযান | ইফতারের সময় |
|---|---|---|---|---|---|
| ০১ | ১৯ ফেব্রুয়ারি | বৃহস্পতিবার | ৫:১২ মিনিট | ৫:১৫ মিনিট | ৫:৫৮ মিনিট |
| ০২ | ২০ ফেব্রুয়ারি | শুক্রবার | ৫:১১ মিনিট | ৫:১৪ মিনিট | ৫:৫৮ মিনিট |
| ০৩ | ২১ ফেব্রুয়ারি | শনিবার | ৫:১১ মিনিট | ৫:১৪ মিনিট | ৫:৫৯ মিনিট |
| ০৪ | ২২ ফেব্রুয়ারি | রবিবার | ৫:১০ মিনিট | ৫:১৩ মিনিট | ৫:৫৯ মিনিট |
| ০৫ | ২৩ ফেব্রুয়ারি | সোমবার | ৫:০৯ মিনিট | ৫:১২ মিনিট | ৬:০০ মিনিট |
| ০৬ | ২৪ ফেব্রুয়ারি | মঙ্গলবার | ৫:০৮ মিনিট | ৫:১১ মিনিট | ৬:০০ মিনিট |
| ০৭ | ২৫ ফেব্রুয়ারি | বুধবার | ৫:০৮ মিনিট | ৫:১১ মিনিট | ৬:০১ মিনিট |
| ০৮ | ২৬ ফেব্রুয়ারি | বৃহস্পতিবার | ৫:০৭ মিনিট | ৫:১০ মিনিট | ৬:০১ মিনিট |
| ০৯ | ২৭ ফেব্রুয়ারি | শুক্রবার | ৫:০৬ মিনিট | ৫:০৯ মিনিট | ৬:০২ মিনিট |
| ১০ | ২৮ ফেব্রুয়ারি | শনিবার | ৫:০৫ মিনিট | ৫:০৮ মিনিট | ৬:০২ মিনিট |
| ১১ | ০১ মার্চ | রবিবার | ৫:০৫ মিনিট | ৫:০৮ মিনিট | ৬:০৩ মিনিট |
| ১২ | ০২ মার্চ | সোমবার | ৫:০৪ মিনিট | ৫:০৭ মিনিট | ৬:০৩ মিনিট |
| ১৩ | ০৩ মার্চ | মঙ্গলবার | ৫:০৩ মিনিট | ৫:০৬ মিনিট | ৬:০৪ মিনিট |
| ১৪ | ০৪ মার্চ | বুধবার | ৫:০২ মিনিট | ৫:০৫ মিনিট | ৬:০৪ মিনিট |
| ১৫ | ০৫ মার্চ | বৃহস্পতিবার | ৫:০১ মিনিট | ৫:০৪ মিনিট | ৬:০৫ মিনিট |
| ১৬ | ০৬ মার্চ | শুক্রবার | ৫:০০ মিনিট | ৫:০৩ মিনিট | ৬:০৫ মিনিট |
| ১৭ | ০৭ মার্চ | শনিবার | ৪:৫৯ মিনিট | ৫:০২ মিনিট | ৬:০৬ মিনিট |
| ১৮ | ০৮ মার্চ | রবিবার | ৪:৫৮ মিনিট | ৫:০১ মিনিট | ৬:০৬ মিনিট |
| ১৯ | ০৯ মার্চ | সোমবার | ৪:৫৭ মিনিট | ৫:০০ মিনিট | ৬:০৭ মিনিট |
| ২০ | ১০ মার্চ | মঙ্গলবার | ৪:৫৭ মিনিট | ৪:৫৯ মিনিট | ৬:০৭ মিনিট |
| ২১ | ১১ মার্চ | বুধবার | ৪:৫৬ মিনিট | ৪:৫৮ মিনিট | ৬:০৭ মিনিট |
| ২২ | ১২ মার্চ | বৃহস্পতিবার | ৪:৫৫ মিনিট | ৪:৫৭ মিনিট | ৬:০৮ মিনিট |
| ২৩ | ১৩ মার্চ | শুক্রবার | ৪:৫৪ মিনিট | ৪:৫৭ মিনিট | ৬:০৮ মিনিট |
| ২৪ | ১৪ মার্চ | শনিবার | ৪:৫৩ মিনিট | ৪:৫৬ মিনিট | ৬:০৯ মিনিট |
| ২৫ | ১৫ মার্চ | রবিবার | ৪:৫২ মিনিট | ৪:৫৫ মিনিট | ৬:০৯ মিনিট |
| ২৬ | ১৬ মার্চ | সোমবার | ৪:৫১ মিনিট | ৪:৫৪ মিনিট | ৬:১০ মিনিট |
| ২৭ | ১৭ মার্চ | মঙ্গলবার | ৪:৫০ মিনিট | ৪:৫৩ মিনিট | ৬:১০ মিনিট |
| ২৮ | ১৮ মার্চ | বুধবার | ৪:৪৯ মিনিট | ৪:৫২ মিনিট | ৬:১০ মিনিট |
| ২৯ | ১৯ মার্চ | বৃহস্পতিবার | ৪:৪৮ মিনিট | ৪:৫১ মিনিট | ৬:১১ মিনিট |
| ৩০ | ২০ মার্চ | শুক্রবার | ৪:৪৭ মিনিট | ৪:৫০ মিনিট | ৬:১১ মিনিট |
ঢাকার সময়ের সাথে বিভিন্ন জেলার সময়ের পার্থক্য
বাংলাদেশের সব জেলার অবস্থান এক জায়গায় নয়, তাই ঢাকার সময়ের সাথে অন্য জেলার
সাহরি ও ইফতারের সময় একটু এদিক–ওদিক হয়। সাধারণভাবে দেশের পূর্বাঞ্চলে সাহরি ও
ইফতার ঢাকার তুলনায় একটু আগে হয়, আর পশ্চিমাঞ্চলে কিছুটা পরে হয়।এই সময়ের
পার্থক্য সাধারণত কয়েক মিনিটের বেশি না। ঠিকভাবে রোজা রাখার জন্য নিজের
জেলার সময় অনুযায়ী সাহরি ও ইফতার করতে হব। নিচে প্রধান জেলাগুলোর সময়ের পার্থক্য
দেওয়া হলো:
| জেলার নাম | সাহরি মিনিট | ইফতার মিনিট |
|---|---|---|
| চট্টগ্রাম | - ৫ মিনিট | - ৬ মিনিট |
| সিলেট | - ৭ মিনিট | - ৬ মিনিট |
| কুমিল্লা | - ৩ মিনিট | - ৪ মিনিট |
| রাজশাহী | + ৬ মিনিট | + ৭ মিনিট |
| খুলনা | + ৪ মিনিট | + ৩ মিনিট |
| রংপুর | + ৪ মিনিট | + ৫ মিনিট |
| বরিশাল | + ১ মিনিট | একই সময় ০ মিনিট |
| ময়মনসিংহ | একই সময় ০ মিনিট | একই সময় ০ মিনিট |
| বগুড়া | + ৩ মিনিট | + ৪ মিনিট |
| যশোর | + ৫ মিনিট | + ৫ মিনিট |
| দিনাজপুর | + ৭ মিনিট | + ৮ মিনিট |
১. বিয়োগ চিহ্ন (-):
যদি আপনার জেলার নামের পাশে (–) চিহ্ন থাকে, তাহলে ঢাকার মূল সময় থেকে উল্লেখিত
মিনিট সংখ্যা কমাতে হবে। উদাহরণ: চট্টগ্রামে সাহরি হবে ঢাকার সময়ের ৫ মিনিট আগে।
২. যোগ চিহ্ন (+):
যদি আপনার জেলার নামের পাশে (+) চিহ্ন থাকে, তাহলে ঢাকার মূল সময়ের সাথে উল্লেখিত
মিনিট সংখ্যা বড়াতে হবে।
উদাহরণ: দিনাজপুর ইফতার ঢাকার ৮ মিনিট পরে করতে হবে।
2026 সালের রমজান কত তারিখ থেকে শুরু হবে
২০২৬ সালের রমজান মাস ফেব্রুয়ারি মাসে শুরু হবে। পবিত্র মাহে রমজান চাঁদ দেখা
সাপেক্ষে ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশসহ অনেক দেশে প্রথম রোজা ১৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হতে পারে। রমজান
মাস ২৯ থেকে ৩০ দিন পর্যন্ত চলবে এবং মার্চ মাসে শেষ হবে। বাংলাদেশে চাঁদ দেখা
অনুযায়ী সরকারিভাবে সঠিক শুরু ও শেষের তারিখ ঘোষণা করা হয়ে থাকে।
রমজান মাস চাঁদ দেখার ওপর নির্ভর করে ঠিক হয়। অর্থাৎ, শাবান মাস শেষের দিকে নতুন
চাঁদ দেখা গেলে রমজান শুরু হয়। বাংলাদেশে ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের রমজান ১৯
ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। তবে চাঁদ দেখার উপর নির্ভরশীল। এই মাসে মুসলিমরা
শুধু রোজা রাখেন না, তারা নিজেদের মন ও আচরণও ঠিক রাখার চেষ্টা করেন।
লাইলাতুল কদর সম্ভাব্য তারিখ সূমহ্ ২০২৬
লাইলাতুল কদর হলো রমজান মাসের সবচেয়ে বরকতময় ও গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহ
তায়ালা কুরআন নাজিল করেছেন এবং এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি
ফজিলতপূর্ণ। লাইলাতুল কদর সাধারণত রমজানের শেষ দশকের কোনো এক বেজোড় রাতে হয়ে
থাকে। ২০২৬ সালে রমজানের শেষ দশকের সম্ভাব্য এই রাতগুলোতে বেশি বেশি নফল নামাজ
আদায় করতে হবে। কুরআন তিলাওয়াত করতে হবে এবং আল্লাহ কাছে ক্ষমা চাই হবে।
লাইলাতুল কদর বা শবে কদর রমজানের শেষ দশকের ২১, ২৩, ২৫, ২৭ বা ২৯ তারিখের কোনো এক
রাতে হয়ে থাকে। বিশেষভাবে ২৭ তারিখটিকে সবচেয়ে সম্ভাব্য রাত হিসেবে মনে করা হয়।
এই রাত মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এ রাতে আল্লাহর নৈকট্য পাওয়ার
এবং গুনাহ মাফ হওয়ার বিশেষ সুযোগ থাকে। এই রাতের ইবাদতের সওয়াব এক হাজার মাসের
চেয়েও বেশি। এই রাতের গুরুত্ব অনেক বেশি, অনেক কারণে মধ্যে একটি কারণ হলো এটি
কোরআন নাজিলের রাত।
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
রমজান মাস শেষে মুসলিম সমাজে ঈদুল ফিতর উদযাপন করা হয়। এটি পবিত্র রমজান মাসের
পরেই আসে এবং মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ উৎসব। ঈদুল ফিতর
হলো রোজার পর আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, গরিবদের সাহায্য করা এবং
পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। প্রত্যেক বছর চাঁদ দেখার
ভিত্তিতে রমজান শেষ হয়, তাই ঈদুল ফিতরের তারিখও পরিবর্তন হয়।
আরও পড়ুনঃ খালি পেটে নিম পাতার রস খেলে কি হয়
ঈদুল ফিতর উদযাপনের দিনটি নির্ধারিত হয় চাঁদ দেখার মাধ্যমে। সেই অনুযায়ী এই বছর
২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ হলো : ১৯, ২০,২১ মার্চ এই তিন দিনের মধ্যে
যেকোন একদিন বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে ইনশাআল্লাহ।
এই সম্ভব্য তারিখ রমজান মাসের দিন অনুযায়ী এটি ভিন্ন হতে পারে। তাই ঈদুল ফিতর
উদযাপনের দিনটি নির্ধারিত হবে চাঁদ দেখার উপরে।
রমজান মাসে বেশি আমল করার জন্য যেভাবে পরিকল্পনা করবেন
রমজান মাস মুসলিমদের জীবনের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ
আমাদের ওপর বিশেষ রহমত নাজিল করেন এবং আমাদের ভালো কাজের প্রতিদান অনেকগুণ
বাড়িয়ে দেন। এটি শুধু রোজা রাখা না, এই মাসে দোয়া, কুরআন পাঠ, নামাজ, সদকা এবং
অন্যান্য ভালো কাজ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময়ে ইচ্ছে থাকা
সত্ত্বেও আমরা ঠিকভাবে ভাবে আমল করতে পারি না। তাই রমজানে বেশি আমল করার জন্য
পরিকল্পনা করা খুবই প্রয়োজন।
রমজান মাস ইবাদতের জন্য বিশেষ একটি সময়। প্রতিদিন সকালে সেহরি ও ফজরের নামাজের
পর কুরআন পড়ুন ও দোয়া করুন। দিনের মধ্যে ছোট ছোট জিকির ও নফল নামাজের মাধ্যমে
আল্লাহর স্মরণ রাখুন। রাতের তারাবি ও তহাজ্জুদ নামাজে বেশি সময় দিন। প্রতিদিন
অল্প করে হলেও দান করুন এবং দরিদ্রদের সাহায্য করুন। বিশেষ রাতগুলো, যেমন
লাইলাতুল কদরের রাতে ইবাদত ও দোয়ায় বেশি সময় দিন। এইভাবে নিজের সময় অনুযায়ী
একটি পরিকল্পিত রুটিন তৈরি করে রমজানের আমল শুরু করুন।
রমজান মাসের ক্যালেন্ডার কেন গুরুত্বপূর্ণ
রমজান ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। এটি মুসলমানদের জন্য আত্মশুদ্ধি,
ধৈর্য্য এবং আল্লাহর প্রতি ভক্তি বাড়ানোর সময়। রমজান মাসে সঠিক সময়ে উপবাস
শুরু ও শেষ করার জন্য ক্যালেন্ডার খুবই গুরুত্বপূর্ণ। কারণ আরবী ক্যালেন্ডার
চন্দ্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়, এবং মাসের শুরু ও শেষ চাঁদ দেখা অনুযায়ী
নির্ধারিত হয়।
রামজান মাসের ক্যালেন্ডার না থাকলে সেহরি, ইফতার এবং নামাজের সঠিক সময় জানার
ক্ষেত্রে সমস্যা হতে পারে। বিশেষ করে রমজান মাসে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়
অনুযায়ী সেহরি এবং ইফতার করতে হয়। আর ক্যালেন্ডার ছাড়া এই সময়গুলোকে জানা
সম্ভব হয় না। তাই রমজান মাসের ক্যালেন্ডার থাকা অত্যন্ত জরুরি, যেনো প্রতিটি
মুসলমান তার রোজা এবং নামাজ ঠিকমতো পালন করতে পারে।
মুসাফিরের জন্য রোজা রাখার নিয়ম
প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের ওপর রমজানের রোজা ফরজ। তবে যারা অসুস্থ বা
যাত্রার পথে (মুসাফির) আছেন, তাদের রোজা না রাখার অনুমতি রয়েছে। এমনকি যাত্রাপথে
থাকা ব্যক্তি যদি সক্ষম হয়, তবুও ইচ্ছা করলে রোজা পালন না করতে পারেন। ইসলাম এই
পরিস্থিতিতে তাদের জন্য বিকল্প ব্যবস্থা নির্ধারণ করেছে।
আরও পড়ুনঃ ঘরোয়া পদ্ধতিতে ফর্সা হওয়ার উপায় জানুন
যদি ভ্রমণ বা সফরে থাকা অবস্থায় রোজা পালন করা সম্ভব হয়, তবে সেটাই উত্তম। তবে
যদি অতিরিক্ত কষ্ট হয় বা মন না চায়, তখন রোজা স্থগিত করা যায়। এমন ক্ষেত্রে,
পরবর্তীতে সুবিধাজনক সময়ে সেই রোজাগুলো পূরণ বা কাজা রোজা আদায় করতে হবে।
আল্লাহ তাআলা সফরের রোজা প্রসঙ্গে ইরশাদ করেন-অতঃপর তোমাদের মধ্যে যে ব্যক্তি
অসুস্থ অথবা সফরে থাকবে সে অন্য সময় পূরণ করে নেবে।’ (সুরা বাকারা: ১৮৪)
শেষ কথাঃ রমজান মাসের ক্যলেন্ডার ২০২৬ - সাহরি ও ইফতারে সময়সূচী
রমজান মাসের ক্যলেন্ডার ২০২৬ - সাহরি ও ইফতারে সময়সূচী, রমজান ইসলাম ধর্মের একটি
পবিত্র মাস। এই মাসে মুসলমানরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোযা রাখে। রোযা মানে
শুধু খাওয়া-দাওয়া না করা নয়, বরং নিজের মন ও আচরণও ঠিক রাখা। এ মাসে মানুষ
নিজের খারাপ অভ্যাস, নেতিবাচক চিন্তা ও খারাপ কাজ থেকে বিরত থাকে। রোযা মানুষকে
ধৈর্য্যশীল করে এবং আল্লাহর কাছে কাছে পৌঁছাতে সাহায্য করে।
প্রিয় পাঠকবৃন্দ, আজকের আর্টিকেলে আমরা রমজান মাসের ক্যলেন্ডার ২০২৬ - সাহরি ও
ইফতারে সময়সূচী। নিয়ে আলোচনা করেছি আশা করি, এই তথ্যগুলো আপনার জন্য সহজে বোঝার
মতো হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান, দয়া
করে কমেন্টে জানান। এছাড়াও, এই গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনার বন্ধুদের সঙ্গে
শেয়ার করুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।



ডিজিটাল ক্লিক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url