ইউটিউব শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করবেন
আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবেন এই বিষয়
নিয়ে। অনেকেই আজকাল এই সমস্যাটা নিয়ে ভুগছেন। ইউটিউবে শর্টস আপলোড করছে ঠিকই
কিন্তু শর্টস ভাইরাল হচ্ছে না বা ভিউজ হচ্ছে না।
এই আর্টিকেলে আমরা সহজ ও কার্যকর কিছু উপায় নিয়ে আলোচনা করব, যা অনুসরণ করলে
আপনার শর্ট ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যেতে পারে। তো চলুন আর দেরি
না করে জেনে নেওয়া যাক।
পেজ সূচিপত্রঃ ইউটিউব শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করবেন
- ইউটিউব শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করবেন
- ইউটিউব অ্যালগরিদমের বেসিক ধারণা
- ট্রেন্ডিং মিউজিক ও হ্যাশট্যাগ ব্যবহার
- সপ্তাহে বা দিনে কয়টা ভিডিও আপলোড করা উচিত
- নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করার সুবিধা
- শর্ট ভিডিওর দৈর্ঘ্য কতটুকু হওয়া উচিত
- ভিডিও আপলোডের পর কী কী করা উচিত
- ভিডিও আপলোডের করার সঠিক সময় কোনটা
- অডিয়েন্স এনগেজমেন্ট কমে গেলে কি করবেন
- শেষ কথাঃ শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করবেন
ইউটিউব শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবেন
শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবেন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগে শর্টস
ভিডিও দ্রুত মানুষের মনোযোগ আকর্ষণ করে এবং খুব দ্রুতই জনপ্রিয় হয়ে যায়।
ভাইরাল ভিডিও সাধারণত সংক্ষিপ্ত, মজার, আকর্ষণীয় এবং সহজে বুঝার মতো হয়। এগুলো
মানুষের আবেগকে স্পর্শ করে, হাসায়, চমক দেয় বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য খুব
সহজভাবে ছোট ভিডিওর মাধ্যমে শেখানো হয় বা জানানো হয়। তাই একটি ভিডিওকে ভাইরাল
করতে হলে শুধু সুন্দর করে তৈরী যথেষ্ট না। এমনভাবে তৈরি করতে হবে যেন মানুষ প্রথম
দেখাতেই তার প্রতি আগ্রহী হয় এবং অন্যের সঙ্গে শেয়ার করার ইচ্ছে জাগে।
ভাইরাল হওয়ার জন্য প্রথমে ভিডিওটি হতে হবে মজার, আকর্ষণীয় বা কিছু শেখানোর মতো।
ভিডিওর প্রথম কয়েক সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রথম কয়েক সেকেন্ডেই
দর্শকরা ঠিক করেন তারা ভিডিওটা দেখবেন না-কি দেকবেন না। এছাড়া ট্রেন্ডিং মিউজিক,
হ্যাশট্যাগ এবং সঠিক সময়ে ভিডিও আপলোড করা এগুলো একটি ভিডিও ভাইরাল হওয়ার
সম্ভাবনা বাড়ায়। তাই আপনার ভিডিওর শুরুটা এমন হওয়া উচিত যা মানুষকে থামতে
বাধ্য করবে।
ইউটিউব অ্যালগরিদমের বেসিক ধারণা
বর্তমান সময়ে ইউটিউব একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম। কিন্তু আপনি
জানলে অবাক হবেন যে আমার যখন ইউটিউবে প্রবেশ করি এর পরে আমাদের সামনে যেই ভিডিও
গুলো দেখানো হয় এগুলো সবকিছুই ইউটিউবের অ্যালগরিদম দিয়ে নিয়ন্ত্রণ করা হয়।
অ্যালগরিদম মূলত আমাদের পছন্দ এবং আগে কি ভিডিও দেখেছি, কোন ভিডিওতে লাইক বা
কমেন্ট করেছি, এসব দেখে ঠিক করে এখন আমাদের কোন ভিডিও আমাদের দেখানো উচিত।
আরো পড়ুনঃ ইউটিউব থেকে আয় করার ৫টি উপায়
ইউটিউব অ্যালগরিদম মূলত আমাদের পছন্দের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। যদি আমরা
কোনো ভিডিও পুরোটা দেখি, লাইক করি বা কমেন্ট করি, তাহলে অ্যালগরিদম বুঝতে পারে
আমরা সেই ধরনের ভিডিও পছন্দ করি। এরপর সে আমাদের হোম পেজ বা রিকমেন্ডেশনে সেই
ধরনের আরও ভিডিও দেখায়। এর মাধ্যমে ইউটিউব চেষ্টা করে আমাদের প্ল্যাটফর্মে বেশি
সময় ধরে রাখার জন্য।
ট্রেন্ডিং মিউজিক ও হ্যাশট্যাগ ব্যবহার
আজকাল সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করার জন্য শুধু ভালো কন্টেন্টই যথেষ্ট নয়।
ট্রেন্ডিং মিউজিক এবং হ্যাশট্যাগ ব্যবহার করাও অনেক গুরুত্বপূর্ণ। এগুলো আপনার
ভিডিওকে সঠিক দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করে। আপনি যদি ট্রেন্ডিং মিউজিক
ব্যবহার করেন, তাহলে ভিডিওটি স্বাভাবিকভাবে বেশি মানুষ দেখবে। কারণ, সোশ্যাল
মিডিয়ার অ্যালগরিদম নতুন এবং জনপ্রিয় সাউন্ডের ভিডিওকে বেশি প্রোমোট করে। তাই
চেষ্টা করুন জনপ্রিয় এবং ট্রেন্ডিং মিউজিক ভিডিওর সাথে ব্যবহার কারার।
তবে মনে রাখবেন, শুধু ট্রেন্ডিং মিউজিক আর অনেকগুলো হ্যাশট্যাগ দিলেই হবে না।
আপনার কন্টেন্টের সাথে মিল আছে এমন মিউজিক এবং হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। কারণ
দর্শক যদি ভিডিওর সাথে মিল না পায়, তাহলে তারা স্ক্রল করে চলে যাবে। তাই ট্রেন্ড
ফলো করুন, কিন্তু নিজের কন্টেন্টের মান এবং বিষয়বস্তু ঠিক রাখুন। তাহলেই সফলতা
আসবে আশা করি।
সপ্তাহে বা দিনে কয়টা ভিডিও আপলোড করা উচিত
বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে প্রতিযোগিতা অনেক বেশি। তাই অনেকেই ভাবেন, প্রতিদিন
অনেক ভিডিও দিলেই দ্রুত গ্রোথ হবে। কিন্তু আসল সত্য হলো অ্যালগরিদমের আগে দর্শককে
গুরুত্ব দিতে হবে। দর্শক যদি আপনার ভিডিও পুরোটা দেখে, লাইক-কমেন্ট করে, শেয়ার
করে। তাহলেই আপনার চ্যানেল বা পেজ দ্রুত এগোবে। শুধু বেশি ভিডিও দিলেই হবে না,
ভিডিওর মান এবং ভ্যালু থাকতে হবে।
আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে দিনে ১টি ভিডিও বা সপ্তাহে ৩–৪টি ভালো মানের
ভিডিও আপলোড করাই যথেষ্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত থাকা। আপনি যদি
নির্দিষ্ট সময় ধরে ভিডিও দেন, তাহলে আপনার দর্শক জানবে কখন আপনার নতুন কনটেন্ট
আসবে।আর তারা অপেক্ষা করবে। আপনি যদি শর্ট ভিডিও বানান, তাহলে দিনে ১–২টি দিতে
পারেন। কিন্তু লং ভিডিও হলে সপ্তাহে ২–৩টি দিলেই ভালো, কারণ একটি ভালো ভিডিও তৈরি
করতে আপনার সময়, পরিশ্রম এবং মনোযোগ লাগে।
একটি মানসম্মত ভিডিও তৈরি করতে আপনার গবেষণা, স্ক্রিপ্ট লেখা, শুটিং এবং এডিটিং
সবকিছুর জন্য সময় লাগে। আপনি যদি তাড়াহুড়া করে শুধু আপলোডের সংখ্যা বাড়ানোর
চেষ্টা করেন, তাহলে ভিডিওর মান কমে যেতে পারে। আর একবার দর্শক হতাশ হলে তাদের
আবার ধরে রাখা কঠিন হয়ে যাবে। মনে রাখবেন, সফলতা একদিনে আসে না। আপনি যদি
ধারাবাহিকভাবে ভালো কনটেন্ট তৈরি করেন এবং নিজের উন্নতির দিকে নজর দেন, তাহলে
ধীরে হলেও আপনার গ্রোথ নিশ্চিত হবে। তাই আপনি নিয়মিত এবং মানসম্মত ভিডিও দেওয়ার
দিকে মনোযোগ দিন এটাই আপনাকে দীর্ঘমেয়াদে সফল করবে।
নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করার সুবিধা
বর্তমান অনলাইন দুনিয়ায় সফল হতে হলে শুধু ভালো কনটেন্ট বানালেই হয় না, সেটি
সঠিক সময়ে প্রকাশ করাও খুব গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করলে
দর্শকদের মধ্যে একটি অভ্যাস তৈরি হয়। তারা জানে ঠিক কখন আপনার নতুন ভিডিও আসবে,
ফলে অপেক্ষা করে এবং নিয়মিত আপনার চ্যানেলে আসে। এতে ধীরে ধীরে আপনার ভিউ, লাইক
ও সাবস্ক্রাইবার বাড়তে থাকে।
এছাড়া অ্যালগরিদমের দিক থেকেও এটি খুব উপকারী। যেমন YouTube নিয়মিত ও নির্দিষ্ট
সময়ে আপলোড করা চ্যানেলগুলোকে বেশি গুরুত্ব দেয়। যখন আপনার ভিডিও নির্দিষ্ট
সময়ে আপলোড হয় এবং শুরুতেই ভালো এনগেজমেন্ট পায়, তখন প্ল্যাটফর্ম সেটিকে আরও
বেশি মানুষের কাছে সাজেস্ট করে। ফলে অর্গানিক রিচ বাড়ে এবং নতুন দর্শক পাওয়া
যাই। আরেকটি বড় সুবিধা হলো আপনার নিজের কাজের গতি ঠিক থাকবে। নির্দিষ্ট সময় ধরে
কাজ করলে আপনি অলসতা বা দেরি করার অভ্যাস থেকে বের হয়ে আসতে পারেন। আপনি আগে
থেকেই পরিকল্পনা করতে পারেন। কখন ভিডিও শুট করবেন, কখন এডিট করবেন এবং কখন আপলোড
করবেন।
শর্ট ভিডিওর দৈর্ঘ্য কতটুকু হওয়া উচিত
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় শর্ট ভিডিওর চাহিদা অনেক বেশি। বিশেষ করে Facebook
রিলস, Instagram রিলস এবং YouTube শর্টস-এ মানুষ এখন লম্বা ভিডিওর চেয়ে ছোট
কনটেন্ট দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ এখনকার দর্শক দ্রুত স্ক্রল করে
এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নেয় তারা ভিডিওটি দেখবে কি না। তাই শুরুতেই
আকর্ষণ দিয়ে তৈরি করতে হবে এবং ভিডিওর দৈর্ঘ্য এমন রাখতে হবে যাতে দর্শক পুরো
ভিডিওটা দেখে। সাধারণভাবে ১৫ থেকে ৩০ সেকেন্ডের ভিডিও সবচেয়ে ভালো পারফর্ম করে।
তবে সব কনটেন্টের জন্য একই দৈর্ঘ্য উপযুক্ত নয়। যদি আপনি বিনোদনমূলক, মজার বা
রিলেটেবল কনটেন্ট বানান, তাহলে ১৫–২০ সেকেন্ডই যথেষ্ট হতে পারে। কিন্তু যদি আপনি
টিপস, শিক্ষামূলক তথ্য, ডিজিটাল মার্কেটিং টিপস বা কোনো সমস্যার সমাধান দেন,
তাহলে ৩০ থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত যেতে পারেন। তবে এখানে খেয়াল রাখতে হবে যেন
অপ্রয়োজনীয় কথা, ফাঁকা অংশ বা দীর্ঘ ইন্ট্রো না থাকে। প্রতিটি সেকেন্ডকে
মূল্যায়ন করতে হবে। ভিডিওর শুরুতে হুক, মাঝখানে মূল তথ্য এবং শেষে পরিষ্কার একটি
মেসেজ রাখুন।তাহলেই আপনার কথার সাথে ভিডিওর দৈর্ঘ্যের মিল থাকবে এবং দর্শকও
সন্তুষ্ট হবে।
ভিডিও আপলোডের পর কী কী করা উচিত
ভিডিও আপলোড করা হলো শুধু শুরু। অনেকেই ভাবেন ভিডিও আপলোড করলে স্বয়ংক্রিয়ভাবে
মানুষ দেখবে, কিন্তু বাস্তবে তা হয় না। ভিডিওকে সফল করতে হলে আপলোডের পরও বেশ
কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। প্রথমেই ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন এবং
হ্যাশট্যাগ ঠিকঠাক দিতে হবে। টাইটেল যেন সংক্ষিপ্ত হলেও বোঝায় ভিডিওতে কী আছে,
আর ডিসক্রিপশন যেন বিস্তারিত তথ্য দেয়। থাম্বনেইল হতে হবে আকর্ষণীয়, যাতে দর্শক
ভিডিও ক্লিক করার আগ্রহ অনুভব করে। এছাড়া ভিডিওর ক্যাটেগরি ও ট্যাগ সঠিকভাবে
নির্বাচন করলে সার্চ ভিডিও দেখায়।
আপনি ভিডিও আপলোডের পর দর্শক ও এনগেজমেন্টের দিকে মনোযোগ দিতে পারেন। দর্শকের
কমেন্টের উত্তর দেওয়া, ভিডিও শেয়ার করা এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করা
ভিডিওকে দ্রুত মানুষের চোখে আনতে সাহায্য করে। আপনি ভিডিওর পারফরম্যান্স মনিটর
করতে পারেন।যেমন কতজন দেখেছে, লাইক বা শেয়ার করেছে, কোন অংশে দর্শক বেশি সময়
কাটিয়েছে। এই তথ্য দেখে আপনি ভবিষ্যতের ভিডিও আরও ভালো করতে পারবেন। এইভাবে আপনি
ভিডিও আপলোডের পর সঠিক পদক্ষেপ গুলো গ্রহণ করলে, আপনার কনটেন্ট সহজেই জনপ্রিয় বা
ভাইরাল হতে পারে।
ভিডিও আপলোডের করার সঠিক সময় কোনটা
ভিডিও বানানো কেবল গুরুত্বপূর্ণ নয়। কখন আপনি সেটা আপলোড করবেন, তাও খুব
গুরুত্বপূর্ণ। কারণ সঠিক সময়ে ভিডিও আপলোড করলে বেশি দর্শক আপনার ভিডিও দেখতে
পাবে। এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। অনেক সময় আমরা রাতের
অন্ধকারে বা খুব সকালে ভিডিও আপলোড করি, কিন্তু তখন অনলাইনে কম মানুষ থাকে। যদি
দর্শক কম থাকে, তাহলে ভিডিওর ভিউ, লাইক বা কমেন্টও কম হবে। তাই ভিডিও আপলোডের আগে
ভাবা দরকার, কখন আপনার দর্শক সবচেয়ে বেশি অনলাইনে থাকে।
আরো পড়ুনঃ অনলাইন থেকে আয় করার সেরা ১০টি উপায়
সাধারণভাবে দেখা গেছে, সকালে ৭টা থেকে ৯টার মধ্যে এবং সন্ধ্যায় ৬টা থেকে ৯টার
মধ্যে মানুষ বেশি অনলাইনে থাকে। এই সময় ভিডিও দিলে মানুষ খুব সহজে আপনার ভিডিও
দেখতে পাবে। এছাড়া সপ্তাহের বিশেষ দিনগুলোও গুরুত্বপূর্ণ, যেমন শুক্রবার বা
শনিবার। এই দিনে মানুষ বেশি ফ্রি থাকে, তাই ভিডিও দেখার সম্ভাবনাও বেশি। তাই এই
সময়গুলোতে ভিডিও আপলোড করলে আপনার আপনার ভিডিওতে ভিউজ, লাইক, কমেন্ট অনেক
বেশি হবে, এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
অডিয়েন্স এনগেজমেন্ট কমে গেলে কি করবেন
যখন আপনার অডিয়েন্স এনগেজমেন্ট কমে যাবে, তখন এটা বোঝা জরুরি যে আপনার কনটেন্ট
এখন তাদের সঙ্গে ঠিকভাবে কানেক্ট করতে পারছে না। অনেক সময় আমরা শুধু রুটিন মতো
পোস্ট করতে থাকি, কিন্তু অডিয়েন্সের আসল চাহিদা বা আগ্রহের দিকে মন দিই না। তাই
প্রথমেই বুঝতে হবে, আপনার ফলোয়াররা কি ধরনের কনটেন্টে বেশি রিয়্যাক্ট করছে, কোন
পোস্টে কমেন্ট বেশি আসছে, এবং কোন ধরনের বিষয় তাদের সমস্যা বা আগ্রহের সঙ্গে
মেলে। এভাবে বিশ্লেষণ করে, আপনি কোন ধরনের কনটেন্ট তাদের জন্য কার্যকরী হবে তা
আপনাকে বেছে নিতে হবে।
এরপর, কেবল নতুন ধরনের কনটেন্ট বানানোই যথেষ্ট নয়, তা উপস্থাপন করার ধরনেও
মনোযোগ দিতে হবে। উদাহরণস্বরূপ, ছবি বা ভিডিও আরও আকর্ষণীয় করে তুলুন। এবং
শুরুতেই এমন কিছু দিন যা মানুষকে আপনার ভিডিওতে থামতে বাধ্য করবে। শুরু থেকেই
দর্শকদের কৌতূহল ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম কয়েক সেকেন্ডে তাদের দৃষ্টি
আকর্ষণ করতে হবে। এটা হতে পারে আকর্ষণীয় ছবি বা গুরুত্বপূর্ণ তথ্য যা সরাসরি
তাদের কৌতূহল জাগাবে।
শেষ কথাঃ শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করবেন
শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করবেন সেটা জানতে চাইলে প্রথমেই বুঝতে হবে দর্শকরা খুব কম সময়ে আকর্ষণ খুঁজে পেতে চায়। তাই যখন আপনি ভিডিও বানাবেন, চেষ্টা করুন ভিডিওর শুরুতেই এমন কিছু দেখাতে যা মানুষকে থামিয়ে দেখায়। সংক্ষিপ্ত, মজার বা তথ্যবহুল বিষয় শুরুতেই রাখলে দর্শকরা আগ্রহী হয় এবং ভিডিও শেষ পর্যন্ত দেখে। ভিডিও যতটা সহজ ও স্পষ্ট হবে, ভাইরাল হওয়ার সম্ভাবনা তত বেশি।
প্রিয় পাঠকবৃন্দ, আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য সহজে বোঝার মতো হয়েছে এবং ভিডিও বানানোর ক্ষেত্রে সহায়ক হবে। শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করবেন। এই বিষয়গুলো যদি আপনাদের কাজে আসে, তবে খুব আনন্দ হবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান, তাহলে দয়া করে কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই। নিয়মিত এমন টিপস পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।


ডিজিটাল ক্লিক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url