২০২৬ সালের রোজার ঈদ কত তারিখে বাংলাদেশ

মুসলিমদের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি হলো পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে এই আনন্দের উৎসব। তাই রমজান মাস শুরু হওয়ার পর থেকেই সবার মনে একটি প্রশ্ন ঘুরতে থাকে-২০২৬ সালে রোজার ঈদ কত তারিখে বাংলাদেশ উদযাপিত হবে?
২০২৬-সালের-রোজার-ঈদ-কত-তারিখে-বাংলাদেশ
আজকের এই আর্টিকেলে আমরা জানার চেষ্টা করব ২০২৬ সালে বাংলাদেশে রোজার ঈদ সম্ভাব্য কবে হতে পারে। তাহলে আর দেরি না করে চলুন  জেনে নেই ২০২৬ সালের রোজার ঈদ কত তারিখে বাংলাদেশে।

পেজে সূচিপত্রঃ ২০২৬ সালের রোজার ঈদ কত তারিখে বাংলাদেশ।

ঈদুল ফিতর কি? ঈদুল ফিতর ২০২৬

ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর আনন্দ, কৃতজ্ঞতা এবং ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এই দিনটি আসে। পবিত্র রমাজান মাস শেষে চাঁদ দেখা যাওয়ার পর মুসলিম বিশ্বে ঈদুল ফিতর উদযাপন করা হয়। এই দিনটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, দান-খয়রাত এবং পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক। এটি মুসলমানদের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ দিন।

ঈদুল ফিতর মূলত ধৈর্য এবং আত্মশুদ্ধির মাস রমজানের সমাপ্তির আনন্দঘন দিন। এক মাস রোজা রাখার মাধ্যমে মুসলমানরা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করেন। ঈদের দিন সকালে মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন, একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ২০২৬

২০২৬ সালের রোজার ঈদ কবে হবে। এই প্রশ্নটি এখন অনেক মুসলমানের মনেই ঘুরপাক খাচ্ছে। প্রতি বছরই পবিত্র রমজান মাস ঘনিয়ে আসার সাথে সাথে মানুষের মধ্যে ঈদের তারিখ নিয়ে ব্যাপক আগ্রহ ও কৌতূহল দেখা যায়। কারণ ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম বড় ধর্মীয় উৎসব, যা এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে উদযাপন করা হয়। তাই স্বাভাবিকভাবেই সবাই আগে থেকেই জানতে চান।২০২৬ সালে বাংলাদেশে রোজার ঈদ কত তারিখে অনুষ্ঠিত হতে পারে।

বাংলাদেশে ঈদের তারিখ নির্ধারণের ক্ষেত্রে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য করা হয়। দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা যাওয়ার তথ্য সংগ্রহ করে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই কমিটি আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এরপরই নিশ্চিতভাবে জানা যায় ঈদ ঠিক কোন দিনে উদযাপিত হবে। তাই আগে থেকে সম্ভাব্য তারিখ জানা গেলেও চাঁদ দেখার ঘোষণার আগ পর্যন্ত সেটি শতভাগ নিশ্চিত বলা যায় না। তবে ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতর মার্চ মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ ২০ অথবা ২১ মার্চ মাসে উদযাপিত হতে পারে। বাংলাদেশের আকাশে চাঁদ দেখার উপরই চূড়ান্ত তারিখ নির্ভর করবে।
ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি বর্ষপঞ্জি চাঁদের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এই কারণে ক্যালেন্ডারের নির্দিষ্ট একটি তারিখে প্রতি বছর ঈদ অনুষ্ঠিত হয় না। বরং প্রতি বছর প্রায় ১০ থেকে ১১ দিন আগে চলে আসে। পবিত্র রমজান মাস ২৯ বা ৩০ দিন হয়ে থাকে, এবং রমজানের শেষ দিনে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিনই উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।

ঈদ উল ফিতর ২০২৬ সরকারি ছুটির তালিকা

২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে দীর্ঘ ছুটির ঘোষণা করা হয়েছে। মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব হওয়ায় এই সময়ে মানুষ পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরে এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেয়। সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এই সময়ে বন্ধ থাকে, যাতে সবাই উৎসবটি শান্তি ও আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে।
২০২৬-সালের-রোজার-ঈদ-কত-তারিখে-বাংলাদেশ
সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২০২৬ সালে ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৬ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আগামী ১৭ মার্চ পবিত্র শবেকদরের ছুটি। এর ফলে সব মিলিয়ে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এই সময়ে সরকারি দপ্তরগুলো বন্ধ থাকবে।

ঈদ উল ফিতর এর সুন্নত সমূহ। ঈদ উল ফিতর ২০২৬

ঈদ উল ফিতরের দিন অন্যান্য দিনের তুলনায় বিশেষভাবে সুন্নতগুলো পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
১. ঈদের দিন আগে আগে ঘুম থেকে উঠা ও ফজরের নামাজ জামাআতের সাথে পড়া এবং ঈদগাহে একটু আগে আগে যাওয়া
২. খেজুর/মিষ্টিজাতীয় কিছু খেয়ে মসজিদে/ঈদগাহে আসা
৩. গোসল করা, সুগন্ধি ও মেসওয়াক ব্যবহার করা
৪. যে পোশাক আছে তার মধ্যে উত্তম পোশাক পরিধান করা
৫. ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া, কোনো বাহন ব্যবহার না করা
৬. ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া
৭. যে পথে ঈদগাহে যাওয়া, আসার সময় অন্যপথে আসা
৮. ঈদের দিন সবসময় হাসিমুখে থাকার চেষ্টা করা
৯. উন্মুক্ত (মাঠে) স্থানে ঈদের সালাত পড়া
১০. একে অন্যকে সাক্ষাতে শুভেচ্ছা জানানো
১১. ঈদের সালাতের আগেই ফিতরা আদায় করা
আল্লাহ আমাদের সবাইকে এই সুন্নত গুলো মানার তাওফিক দান করুন। আমিন। 

ঈদ উল ফিতরের নামাজের নিয়ত

ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত আনন্দের একটি দিন।এবং ঈদুল ফিতরের নামাজ আদায়ের আগে সঠিকভাবে নিয়ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নিয়ত ছাড়া কোনো ইবাদত পূর্ণ হয় না। তাই ঈদুল ফিতরের নামাজের নিয়ত সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। ঈদুল ফিতরের নামাজের নিয়ত নিম্নে দেওয়া হলোঃ
আরবি নিয়তঃ
نَوَيْتُ أنْ أصَلِّي للهِ تَعَالىَ رَكْعَتَيْنِ صَلَاةِ الْعِيْدِ الْفِطْرَ مَعَ سِتِّ التَكْبِيْرَاتِ وَاجِبُ اللهِ تَعَالَى اِقْتَضَيْتُ بِهَذَا الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى 
جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ

বাংলা উচ্চারণঃ
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লা-হি তায়া-লা রাকআতাই সালা-তি ঈদিল ফিতরি মাআ’সিত্তাতি তাকবীরা-তি ওয়াজিবুল্লা-হি তায়া-লা ইকতাদাইতু বিহা-জাল ইমা-মি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি- "আল্লাহু আকবার"

বাংলা নিয়তঃ 
ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সঙ্গে ইমাম সাহেবের পেছনে কেবলা মুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি "আল্লাহু আকবার"।

ঈদ উল ফিতরের নামাজের নিয়ম

ঈদ উল ফিতরের নামাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের একটি ইবাদত। এই নামাজ সাধারণত ঈদের দিন জামাতের সাথে আদায় করা হয়। ঈদ উল ফিতরের নামাজের নিয়ম হলো।  ঈদের নামাজ আদায়ের আগে মনে মনে নিয়ত করা। এবং তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করা। এরপর সানা পড়ার পর ইমাম প্রথম রাকাতে তিনবার অতিরিক্ত তাকবির দেন। প্রথম তাকবিরে হাত তুলে ছেড়ে দিতে হয়, দ্বিতীয় তাকবিরেও একই নিয়মে হাত ছেড়ে দিতে হয় এবং তৃতীয় তাকবিরে হাত বেঁধে নিতে হয়।

এরপর ইমাম সাহেব সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা তেলাওয়াত করেন। তারপর স্বাভাবিক নিয়মে রুকু ও সিজদা সম্পন্ন করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতে হয়। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আবার সুরা ফাতিহা ও অন্য সুরা পড়তে হয়। এরপর ইমাম সাহেব আবার তিনবার অতিরিক্ত তাকবির দেন। প্রথম এবং দ্বিতীয় তাকবিরে হাত ছেড়ে দিতে হয় এবং তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত তাকবিরে তাহরিমার মতো বেঁধে নিতে হয়। এরপর রুকুর তাকবির দিয়ে রুকুতে যাওয়া। এরপর সিজদা, তাশাহুদ, দরুদ শরিফ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়।

নামাজের সালাম ফেরানোর পর তাকবির পড়াঃ 
আররী উচ্চারণঃ

اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر اَللهُ اَكْبَروَلِلهِ الْحَمْد

বাংলা উচ্চারণঃ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।

শেষ কথাঃ ২০২৬ সালের রোজার ঈদ কত তারিখে বাংলাদেশ

প্রিয় পাঠক, অনেকের মাঝেই একটি সাধারণ প্রশ্ন থাকে ঈদুল ফিতর ২০২৬ নিয়ে। যেমন রোজার ঈদ ২০২৬ কত তারিখে হবে, রমজানের ঈদ ২০২৬ কোন তারিখে পালিত হবে, ২০২৬ সালের রমজান মাসের ঈদ কবে, কিংবা ২০২৬ সালের রোজার ঈদ বাংলাদেশে কবে উদযাপিত হবে ইত্যাদি। আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। মূলত, এসব তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করে নির্ধারিত হয়, তাই চূড়ান্ত তারিখ ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী নিশ্চিত করা হবে। ঈদ আমাদের সবার জীবনে সুখ ও শান্তি বয়ে আনুক।

প্রিয় পাঠকবৃন্দ, ২০২৬ সালের রোজার ঈদ কত তারিখে বাংলাদেশে পালিত হবে আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য সহজে বোঝা গেছে। মূলত চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদের সঠিক তারিখ নির্ধারণ করা হয়। যদি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগে, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অথবা নিজস্ব মতামত ও অভিজ্ঞতা শেয়ার করতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক 🌙

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজিটাল ক্লিক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Abu Talha
Md. Abu Talha
আমি ডিজিটাল ক্লিক আইটি ব্লগের এডমিন এবং একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি।